কুমিল্লার চান্দিনায় পিকআপের মালিক বিকাশ চন্দ্র দাসকে ঘুষি মেরে হত্যা মামলার একমাত্র আসামি আব্দুল আজিজ ওরফে আরজুকে (৩১) ঢাকা থেকে গ্রেফতার করে পুলিশ। গত সোমবার (২৬ জুন) রাতে রাজধানীর রমনা এলাকা থেকে তাকে আটক করার পর গতকাল (২৭ জুন) আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় চান্দিনা থানা পুলিশ। গত ২৬ জুন বরকরই ইউনিয়নে নারাচোঁ গ্রামে পিকআপ মালিক বিকাশ চন্দ্র দাসকে হত্যার পর পালিয়ে যায় অভিযুক্ত আব্দুল আজিজ। তথ্যপ্রযুক্তির মাধ্যমে ২৬ জুন তাকে ঢাকার রমনা এলাকা থেকে আটক করা হয়।