পাবনার সাঁথিয়ায় সেলিনা খাতুন (৫০) নামে এক বিধবাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার পাইকরহাটি (বিশ^াসপাড়া) গ্রামে। নিহত সেলিনা খাতুন ওই গ্রামের মৃত আযুব আলী বিডিয়ারের স্ত্রী। এ ঘটনায় থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আব্দুল রহিম (৫০) নামে একজনকে আটক করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পাইকরহাটি গ্রামের বিডিয়ার আযুব আলী শেখ বেশ কিছুদিন আগে স্ট্রোক করে মারা যান। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে যান। মৃত্যুর পর তার স্ত্রী সেলিনা খাতুন মেয়েদের নিয়ে ওই বাড়িতে বসবাস করতেন। মেয়েদের বিয়ে দেয়ার পর তিনি একাই ওই বাড়িতে থাকতেন। সোমবার সন্ধ্যায় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। স্বজনেরা তার বাড়িতে গিয়ে দেখেন তিনি রক্তাক্তবস্থায় ঘরের মেঝেতে পড়ে আছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্বার করে।
সাঁথিয়া থানার ওসি রফিকুল ইসলাম হত্যার ঘটনা নিশ্চিত করে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে গিয়েলাম লাশ উদ্বার করে থানায় আনা হয়। এ সময় সন্দেহভাজন আব্দুল রহিম (৫০) নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। এ হত্যার রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।