পিরোজপুরের নাজিরপুরে ঈদুল আজহাকে সামনে রেখে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৪০০ টাকা দরে।
মঙ্গলবার (২৭ জুন) উপজেলার বাবুরহাট, দীঘিরজান এবং বুধবার (২৮ জুন) শ্রীরামকাঠী ও নাজিরপুর সদর হাসপাতাল বাজার ঘুরে দেখা গেছে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি করছে ৪০০ টাকা করে।
এ ব্যাপারে স্থানীয় কাঁচামাল ব্যবসায়ী মো: বেলায়েত হোসেন জানান, কাঁচামরিচের সরবরাহ কম থাকায় দাম একটু বেশি।
হাবিবুর রহমান নামে এক ক্রেতা জানান, বাজারে কাঁচামরিচ থাকা সত্ত্বেও দোকানদাররা কাঁচামরিচসহ প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য দাম বেশি করে বিক্রি করছে। এছাড়াও প্রতিটি দোকানে প্রতি কেজি আদা বিক্রি করছে ৪০০, শসা ৮০ টাকা, কাকরোল ১০০ টাকা, করল্লা ১০০ টাকা, পটল ৮০ টাকা, পেপে ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
এ ব্যাপারে সাধারণ ক্রেতারা বাজার মনিটরিং জোরদার করার জন্য কর্তৃপক্ষের কাছে জোর দাবি করছেন।



