সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (২৯ জুন) সকালে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরো দু’জন। হতাহতদের প্রাথমিক পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির।
তিনি জানান, আমবোঝাই ট্রাকটি রাজশাহী থেকে হাটিকুমরুলগমী ও গরুর পিকআপটি বনপাড়াগামী হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের পুকুরপাড় এলাকায় পৌঁছলে মুখমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই শিশুসহ চারজন মারা যায় ও দুজন আহত হয়।
পিকআপে থাকা তিনটি গরুও মারা যায় বলে জানা ওসি বদরুল কবির।



