কুমিল্লার চান্দিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আলাউদ্দিন (১৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১ জুলাই) রাত ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক-সংলগ্ন চান্দিনার কেরণখাল ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের একটি মাছের খাবার তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
মো: আলাউদ্দিন দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের ফুলতলী গ্রামের ময়নাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছয়ঘড়িয়া বাজার-সংলগ্ন ওই মাছের খাদ্য তৈরির কারখানায় বৈদ্যুতিক তারে জড়িয়ে আহত হন তিনি। পরে থাকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাহাবুদ্দীন খাঁন জানান, ‘বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে যথাযথ ব্যবস্থাগ্রহণ করব।’



