খুলনা-পাইকগাছা সড়ক দুর্ঘটনায় সাহিদা বেগম (৬০) নামে এক মহিলা নিহত হয়েছেন।
রোববার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
সাহিদা তালার গঙ্গারামপুরের দলিল উদ্দিন খা’র স্ত্রী।
অন্যদিকে, এ ঘটনায় আহতরা হলেন পাইকগাছার হরিঢালীর আজিজুল ইসলামের ছেলে সবুজ (২৫), তালা উপজেলার নলতার করিম খানের ছেলে মেহেদী হাসান (২০) ও তালার গঙ্গারামপুরের হাশেম গাজীর স্ত্রী আনোয়ারা বেগম (৭০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে খুলনা থেকে একটি বাস পাইকগাছার দিকে যাচ্ছিল। এ সময় একই দিক থেকে মোটরভ্যান কপিলমুনির দিকে যাচ্ছিল। এ সময় পেছন থেকে বাসটি ভ্যাটিকে ধাক্কা দিলে ভ্যানচালকসহ আরোহীরা রাস্তার উপর এলামেলোভাবে ছিটকে পড়ে। এরপর বাসটি তার (সাহিদা) ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে সকাল ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে তালা হাসপাতাল এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করলেও চালকসহ হেলফার পালিয়ে যেতে সক্ষম হয়।



