হালুয়াঘাটে বজ্রপাতে ইন্তাজ আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

ইন্তাজ আলী মোজাকান্দা গ্রামের মৃত আমির উদ্দিনের ছেলে। তিনি হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের বাসিন্দা।

জানা গেছে, ইন্তাজ আলী একজন হাঁসের খামারি ছিলেন। রোববার সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের জমি থেকে হাঁস আনতে গেলে বজ্রপাতে তার মৃত্যু হয়।

হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, মৃতের পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তাই বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।