জামালপুরের ইসলামপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা খুন হয়েছেন। তিনি উপজেলার পার্থশী ইউনিয়নের রোহের কান্দা গ্রামের মৃত বাবর আলী শেখের ছেলে এবং ইসলামপুর ইসলামিয়া ফাজিল মাদরাসার প্রাক্তন শিক্ষক। তিনি একটি মসজিদের ইমাম ছিলেন বলে জানা গেছে।
জানা যায়, শনিবার বেলা আড়াইটার দিকে বৃষ্টি হলে পানি জমে যায় মুক্তিযোদ্ধা সাদেক আলীর বাড়ির আঙ্গিনায়। আঙ্গিনায় জমে থাকা পানি নিষ্কাশন করতে গেলে প্রতিবেশী দুখু মিয়া ও তার লোকজন সাদেক আলীর ওপর হামলা চালায়। এতে নিহত হন সাদেক আলী (৭০)। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে জানা গেলেও জিজ্ঞাসাবাদ ও যাচাই-বাছাইয়ের আগে নাম প্রকাশে অপারগতা প্রকাশ করেছে পুলিশ।