বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও ভ্রান্তনীতির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং তীব্র অর্থনৈতিক সঙ্কটে মানুষের মনে ঈদের আনন্দ নেই। তিনি শুক্রবার দুপুরে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা গ্রামে নিজ বাড়িতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এ কথা বলেন।
অনুষ্ঠানে এমরান সালেহ প্রিন্স বলেন, পরিস্থিতি এতটাই অসহনীয় হয়ে উঠেছে যে সামাজিক বা ধর্মীয় উৎসব আয়োজনও জনগণের কাছে পানসে হয়ে গেছে। উৎসব এখন জনগণের দীর্ঘশ্বাসে পরিণত হয়েছে। তিনি বলেন, আওয়ামী নেতাকর্মীরা জনগণের কল্যাণে নয়, দুর্নীতি ও লুটপাট করে নিজেরা আঙুল ফুলে কলাগাছ হয়েছে। তারা চরম জনদুর্ভোগ সৃষ্টি করে জনগণকে সীমাহীন কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। জনদুর্ভোগ সৃষ্টিকারী সরকারকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না। তিনি আরো বলেন, আওয়ামী লীগ জানে, নিরপেক্ষ সকারের অধীনে নির্বাচনে তাদের শোচনীয় পরাজয় নিশ্চিত। সে জন্য আবারো তারা বিএনপিসহ বিরোধী দল ও ভোটারবিহীন একতরফা নির্বাচনের ষড়যন্ত্র করছে। এবার আর কোনো ষড়যন্ত্র করে লাভ হবে না উল্লেখ করে তিনি বলেন, ২০১৪ বা ২০১৮ সালের মতো নির্বাচনের নামে প্রহসন করতে গেলে জনগণ সমুচিত জবাব দেবে।
অনুষ্ঠানে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, সদস্য হাফেজ আজিজুল হক, হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আসলাম মিয়া বাবুল, আরফান আলী, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ,আলমগীর আলম বিপ্লব, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ প্রমুখ বক্তব্য রাখেন।
উৎসব এখন জনগণের দীর্ঘশ্বাসে: প্রিন্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও ভ্রান্তনীতির কারণে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি এবং তীব্র অর্থনৈতিক সঙ্কটে মানুষের মনে ঈদের...



