গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় পানিতে ডুবে আহনাফ হোসেন (হামিম) নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে মৃত্যু হয় তার।
শিশুটির বাড়ি কুষ্টিয়া কুমারখালি। তার বাবার নাম আমির হামজা, মায়ের নাম ফাতেমা বেগম।
জানা যায়, সোমবার সকালে পরিবারের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় শিশু হামিম। তাকে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে শিশুটির নানি বাড়ির পাশে পুকুরে ভাসমান অবস্থায় তাকে পাওয়া যায়। পরে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা ১০০ সজ্জা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে কোটালীপাড়া থানার এস আই আমিনুর ইসলাম বলেন, শিশুটির মৃত্যুতে কোটালিপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। বাবা-মায়ের সাথে কথা বলে শিশুটির লাশ তাদের হাতে তুলে দেয়া হয়েছে।



