পিরোজপুরের মঠবাড়িয়ায় এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিপি) অর্থায়নে নয় কোটি ২০ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয় বহুমুখী মাছ বাজার। নির্মাণ কাজ শেষ হলেও দীর্ঘ দুই বছরেও পৌর শহরের তিন তলা বিশিষ্ট এই মাল্টিপারপাস মাছবাজারটি আনুষ্ঠানিকভাবে চালু হয়নি।
সোমবার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দীর্ঘ দুই বছরেও চালু না হওয়ায় এই বাজার চালুর দাবিতে মানববন্ধন করে মৎস্য ব্যবসায়ীরা।
বন্ধ থাকা বহুমুখী ওই মাছবাজারের সামনের সড়কে ঘণ্টাব্যপী এই মানববন্ধন থেকে চালু করার জোর দাবি জানানো হয়।
এ সময় কর্মসূচিতে অংশগ্রহণকারী মৎস ব্যবসায়ী, সাধারণ ক্রেতা ও বিক্রেতারা অংশ নেয়ে। একইসাথে এ মাসের মধ্যেই বহুমুখী এ বাজারটি খুলে দেয়া না হলে অচিরেই বৃহত্তর কর্মসূচিতে নামবেন বলে হুঁশিয়ার করেন তারা।
মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, পৌর প্রশাসক আরিফ উল হক, মঠবাড়িয়া মৎস্য ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ফুলমিয়া সরদার, মৎস ব্যবসায়ী নাসির উদ্দিন পিন্টু সর্দার, মো: জাহাঙ্গীর আলম ও বাদল সরদার প্রমুখ।



