উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সুনিপুণ কর্মতৎপরতায় ধীরে ধীরে পাল্টে যাচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলার চিত্র। গত ১ জুন এ উপজেলায় যোগদান করেই তিনি নানাবিধ উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিরলসভাবে বাস্তবায়ন করে যাচ্ছেন। উপজেলা প্রশাসনে তার দক্ষতা ও যোগ্যতা ইতোমধ্যে সবার নজরে পড়েছে। তিনি নিয়মিত মাসিক সমন্বয় সভার মাধ্যমে সকল বিভাগের কাজকর্ম তদারকি করছেন। এসব কর্মকাণ্ডের মধ্যে রয়েছে উপজেলাকে মাদক মুক্ত রাখা, যৌতুক ও বাল্য বিবাহ রোধ করা, জঙ্গিমুক্ত সামাজ গঠন ও সমাজ ব্যবস্থার উন্নয়ন সাধন করা। জেলার সাথে সমন্বয় করে তিনি এ উপজেলার অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন। সাধারণ প্রশাসন, রাজস্ব ও ফৌজদারি প্রশাসনের উন্নয়ন সাধনে ইতোমধ্যে তিনি বিশেষ দক্ষতার পরিচয় দিচ্ছেন।
এছাড়া তিনি আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে, উন্নয়নমূলক কর্মকাণ্ড তদারকি, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় পূর্ব প্রস্তুতি ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সদাতৎনর রয়েছেন। ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন, আশ্রয়ন প্রকল্প, আদর্শ গ্রাম, আবাসন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন, নদী ভাঙন এলাকা পরিদর্শন ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন, মাদরাসা ও কলেজ প্রদর্শন ও প্রতিষ্ঠানে শিক্ষার মান উন্নয়নে তার সদা নজরদারি রয়েছে। স্থানীয় জমিসংক্রান্ত বিরোধ নিষ্পত্তি করা, ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের জন্য বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা ছাড়াও কাজের বিনিময়ে খাদ্য কমসূচি, দুর্যোগকালীন ত্রাণসামগ্রী বিতরণ, ভিজিডি, ভিজিএফ, অতিদরিদ্রদের কর্মসংস্থান, সরকারের নতুন কর্মসূচি সম্পর্কে জনগণকে অবিহিতকরণ ইত্যাদি কর্মকাণ্ড বাস্তবায়নে তিনি বলিষ্ঠ ভূমিকা রাখছেন।
ইউএনও রকিবুল হাসান পাল্টে দিচ্ছেন মিঠাপুকুরের চিত্র
উপজেলায় নির্বাহী অফিসার (ইউএনও) রকিবুল হাসানের সুনিপুণ কর্মতৎপরতায় ধীরে ধীরে পাল্টে যাচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলার চিত্র। গত ১ জুন এ উপজেলায় যোগদান করেই তিনি নানাবিধ...



