ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত-অটোরিকশার চাপায় সাহেরা খাতুন (৭০) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুলাই) রাতে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘরে মহেশ রোডে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সাহারা খাতুন কুড়িঘর গ্রামের মরহুম খালেক মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সাহেরা খাতুন নিজবাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিলেন। এসময় একটি সিএনজিচালিত-অটোরিকশা তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার জানান, সিএনজি-চাপায় নিহত বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।



