গাজীপুরের কালীগঞ্জে মাদরাসাপড়–য়া এক শিশু ছাত্রের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাহিম (১০) নামে ওই শিশুর লাশ উদ্ধার করে থানা পুলিশ। স্থানীয়রা জানান, জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকার এতিমখানার পুকুরের পানিতে একটি লাশ ভেসে থাকতে দেখে। তখন স্থানীয়রা পুলিশে খবর দেয় এবং ঘটনাস্থলে এসে পুকুর থেকে লাশটি উদ্ধার করে।
নিহতের দাদা ইউনুছ জানান, বুধবার বিকেল ৩টা থেকে মাহিমকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর পুকুরের পানিতে মিলল তার লাশ। নিহত মাহিম জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা গ্রামের সোয়াইবের ছেলে। সে কাপাসিয়া উপজেলার চাঁদপুরে একটি কওমি হাফিজিয়া মাদরাসার নাজরানা শাখার অধ্যয়নরত ছাত্র ছিল।
এ ব্যাপারে জানতে চাইলে কালীগঞ্জ থানার ওসি মোহাম্মদ ফায়েজুর রহমান প্রতিবেদককে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠাই। লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর মর্গে পাঠানো হয়।
কালীগঞ্জে পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
গাজীপুরের কালীগঞ্জে মাদরাসাপড়–য়া এক শিশু ছাত্রের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে মাহিম (১০) নামে ওই শিশুর লাশ উদ্ধার করে থানা...



