চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মেহেদী হাসান (১৬) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় জেলেদের সহযোগিতায় এ পর্যটকের লাশ উদ্ধার করা হয়।
মেহেদী হাসান কুমিল্লা সদর দক্ষিণ থানার সাতরা এলাকার ওমর ফারুকের একমাত্র ছেলে ও কুমিল্লা মডেল উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণীর ছাত্র ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে ১৫ জনের একটি পর্যটক দল বুধবার সকালে উপজেলার গুলিয়াখালী সমুদ্র সৈকতে বেড়াতে আসেন। তারা দুপুর ১২টার সময় সৈকতে গোসল করতে নামেন। এ সময় সমুদ্রের জোয়ারের স্রোতে মেহেদী হাসানসহ তার তিন বন্ধু পানিতে তলিয়ে যায়। এ সময় অন্যরা উঠে আসতে সক্ষম হলেও মেহেদী গভীর সমুদ্রে হারিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি বুধবার রাত ১০টা পর্যন্ত তল্লাশি চালিয়েও মেহেদীকে উদ্ধার করতে সক্ষম হননি। স্থানীয় মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম বলেন, বৃহস্পতিবার সকালে জেলেরা সমুদ্র থেকে ফেরার পথে একটি লাশ সুমুদ্রে ভাসতে দেখে উদ্ধার করে সমুদ্র পাড়ে নিয়ে আসলে মেহেদীর পরিবারকে খবর দেয়া হয়। পরে লাশটি মেহদীর বলে তার মা শনাক্ত করেন। সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার নুরুল আলম দুলাল বলেন, লাশটি উদ্ধারের পর তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
গুলিয়াখালী সৈকতে পর্যটকের লাশ উদ্ধার
চট্টগ্রামের সীতাকুণ্ডের গুলিয়াখালী সৈকতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়ার একদিন পর মেহেদী হাসান (১৬) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায়...



