প্রায় আট বছর পর জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন শেষ অনুষ্ঠিত হয়েছে। সেখানে নতুন কমিটির সিদ্ধান্ত ঢাকা থেকে জানানো হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
শনিবার (৮ জুলাই) ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার ওই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল। বিকাল ৫টায় সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয় স্থানীয় ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে।
জানা যায়, সম্মেলনে নয়জন সভাপতি প্রার্থী ও আটজন সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। প্রার্থী বাছাই সম্ভব না হওয়ায় কমিটির সিদ্ধান্ত পরে ঢাকা থেকে জানানোর কথা বলে চলে যান কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মো: মাইনুল হোসেন খান নিখিল। এমন সিদ্ধান্তে স্থানীয় যুবলীগ নেতাকর্মীদের মাঝে হতাশা বিরাজ করছে।
উল্লেখ্য, গত ২০১৬ সালের ২ মার্চ আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।



