চট্টগ্রামের সাতকানিয়ায় দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মুন্সী বোরহান উদ্দিন (৫৮)। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সাতকানিয়ার কেরানীহাট এলাকায় এ ঘটনা ঘটে। তার বাড়ি ফেনীর ফুলগাজী এলাকায়। তিনি ১৯৮৭ সালে কনস্টেবল হিসেবে পুলিশ বাহিনীতে যোগদান করেন।
কেরানীহাট ট্রাফিক পুলিশের পরিদর্শক মো: জিল্লুর রহিম জানান, গতকাল শনিবার সকাল ৮টা থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার কেরানীহাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন পুলিশ সদস্য বোরহান উদ্দিন। দায়িত্ব পালন অবস্থায় তিনি বেলা সাড়ে ১১টার দিকে হঠাৎ করে অজ্ঞান হয়ে সড়কের ওপর পড়ে যান। পরে পুলিশের অন্য সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক নাজিয়া তাসনিন জানান, দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিফর্ম পরিহিত এক পুলিশ সদস্যকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
এ ব্যাপারে সাতকানিয়া থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত জানান, বোরহান উদ্দিন দায়িত্ববান একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি গতকাল শনিবার দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে বোরহান উদ্দিনের লাশ তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।
সাতকানিয়ায় হৃদরোগে আক্রান্ত হয়ে ট্রাফিক পুলিশের মৃত্যু
চট্টগ্রামের সাতকানিয়ায় দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে একজন ট্রাফিক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। তার নাম মুন্সী বোরহান উদ্দিন (৫৮)। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার...



