বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কক্সবাজারের চকরিয়া পৌরসভা শাখায় চার সদস্যবিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে চকরিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার সভাপতি, সাবেক যুবনেতা আবদু রহিম সাধারণ সম্পাদক, সাবেক ছাত্র ও যুবনেতা এম গিয়াসউদ্দিন সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর নুরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক ঘোষণা করা হয়েছে।
রোববার (৯ জুলাই) কক্সবাজার জেলা বিএনপির দফতর সম্পাদক ইউসুফ বদরী এ কমিটি ঘোষণা করেন।
গত ১ এপ্রিল পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। এর প্রায় সাড়ে তিন মাস পর এই আংশিক কমিটি ঘোষণা করা হলো।



