ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সড়ক দূর্ঘটনায় মোহাম্মদ নাছির উদ্দিন(১৯) নামে এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।
রোববার (৯ জুলাই) সকালে জানাজা নামাজ শেষে ভোলাচং কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।
নাছির নবীনগর পৌর এলাকার ভোলাচং গ্রামের বাছির মিয়ার ছেলে। তিনি নারায়ণপুর ডি এস কামিল মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র ছিলেন।
জানা গেছে, শনিবার সকালে ভোলাচং গ্রামের মন্নাফ মিয়ার ছেলে ওবায়দুলের নসিমন দিয়ে নবীনগর আসার পথে নবীনগর-কোম্পানীগঞ্জ সড়কের নারায়নপুর ফায়ার সার্ভিস অফিসের সামনে বিপরিত দিক থেকে আসা অপর একটি গাড়িকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমন উল্টে গেলে নসিমনে থাকা নাছির, হিমেল, নসিমনের চালক ওবায়দুলসহ চারজন গুরুতর আহত হয়, আহতদের উদ্ধার করে স্থানীয়রা নবীনগর সরকারি হাসপাতালে নিয়ে আসার পর নাছির উদ্দিনের অবস্থা অবনতি হলে তাকে কুমিল্লায় নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সন্ধ্যায় তিনি মারা যান।



