জামালপুরের ইসলামপুরে স্কুলের দেনা-পাওনা পরিশোধ করেও নবম শ্রেণীর রেজিস্ট্রেশন না হওয়ায় নাঈম নামে এক পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ অনিশ্চিত হয়ে পড়েছে। স্কুলের অফিস সহকারী আবদুল জব্বার ও প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়নার দুর্নীতির কারণে রেজিস্ট্রেশন না হওয়ায় চরম হতাশার মধ্যে রয়েছে উপজেলার সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ নাঈম।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্কুলের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়না ও অফিস সহকারী আবদুল জব্বারের শাস্তি এবং শিক্ষার্থী নাঈমের পরীক্ষা নিশ্চিত করার দাবি জানান। শুক্রবার দুপুরে ইসলামপুর থানা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনের বক্তব্যে নাঈমের বাবা সামিউল হক বলেন, তার ছেলের প্রতি যে অন্যায় করা হয়েছে তার বিচার, এসএসসি পরীক্ষায় ছেলের অংশগ্রহণ নিশ্চিত এবং আর কোনো শিক্ষার্থীকে যেনো এমন অবস্থায় পড়তে না হয় সে নিশ্চয়তা দাবি করছি।
নাইমের সহপাঠীরা জানান, বিদ্যালয়ের সব দেনা-পাওনা পরিশোধ করেও স্কুল কর্তৃপক্ষের খামখেয়ালির কারণে নবম শ্রেণীতে রেজিস্ট্রেশন হয়নি নাঈমের। ফলে ২০২৪ সালে এসএসসি পরীক্ষায় নাঈমের অংশ অনিশ্চিত হয়ে পড়েছে। এলাকাবাসী জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়না ও অফিস সহকারী আবদুল জব্বারের বিরুদ্ধে অর্থ আত্মসাৎসহ অসংখ্য দুর্নীতির অভিযোগ রয়েছে।
এ ব্যাপারে প্রধান শিক্ষক রফিকুল ইসলাম ময়নার মোবাইল ফোনে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, রেজিস্ট্রেশন ও ফরম পূরণ বিদ্যালয় কর্তৃপক্ষের এখতিয়ার। এখানে শিক্ষা অফিসের করণীয় কিছু নেই।
ইসলামপুরে রেজিস্ট্রেশন না হওয়ায় মানববন্ধন
জামালপুরের ইসলামপুরে স্কুলের দেনা-পাওনা পরিশোধ করেও নবম শ্রেণীর রেজিস্ট্রেশন না হওয়ায় নাঈম নামে এক পরীক্ষার্থীর এসএসসি পরীক্ষায় অংশ অনিশ্চিত হয়ে পড়েছে। স্কুলের অফিস সহকারী আবদুল...



