আগামী ১৪ জুলাই মেহনতী মানুষের পদযাত্রা সফল করার লক্ষে সভাস্থল নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেন বিএনপি নেতারা।

সোমবার (১০ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে নোয়াখালী জেলা জামে মসজিদ মোড় থেকে এ লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মো: শাহজাহান, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান, জেলা যুবদলের সভাপতি মনজুরুল আজিম সুমন, শহর বিএনপির সভাপতি আবু নাছের, সাধারণ সম্পাদক, শাহ জাফর উল্লাহ রাসেল, জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা কৃষক দলের সভাপতি ভিপি পলাশ, জেলা তাঁতী দলের সভাপতি, সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবেক আহমেদ ও জেলা ছাত্রদলের সভাপতি আজগর উদ্দিন দুখু প্রমুখ।

মোহাম্মদ শাহজাহান বলেন, ১৪ তারিখে লাখো মানুষের সমাবেশে প্রমাণ করতে হবে আমরা আর এই অবৈধ, অগণতান্ত্রিক শাসক চাই না। আমরা অনতিবিলম্বে এই সরকারের পদত্যাগ চাই।

অপরদিকে সোমবার সকালে লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হয়। পরে জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়কে লিফলেট বিতরণ শেষে নোয়াখালী পৌরসভা মোড়ে গিয়ে এ কার্যক্রম শেষ হয়। এ সময় নোয়াখালী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদের নেতৃত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মেহনতী মানুষের পদযাত্রা উপলক্ষে সর্বত্র বিএনপি সমর্থিতদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ করা গেছে। জেলা ও উপেজেলা পর্যায়ের নেতাকর্মী লিফলেট বিতরণসহ ব্যাপক জনসংযোগ চালিয়ে যাচ্ছেন। প্রত্যেকটি জনসমাগমে ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।