কুষ্টিয়ার মিরপুরে গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের খালের পানিতে ডুবে জান্নাতি (২০ মাস) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১২ জুলাই) সকাল ৯টার দিকে মিরপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের নওপাড়ায় এ ঘটনা ঘটে।

শিশু জান্নাতি মিরপুর উপজেলার আমলা ইউনিয়নের মিটন গ্রামের কৃষক রেজন শেখের মেয়ে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু জান্নাতির পরিবার ঈদ উপলক্ষে তার নানাবাড়ি নওপাড়া বেড়াতে যায়। বুধবার সকালে বাড়ির পাশে খেলা করার সময় জান্নাতি খালের পানিতে পড়ে যায়। পরে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর খাল থেকে তার লাশ উদ্ধার করে।

মিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) অশিত কুমার জানান, লাশের সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে মিরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।