সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ঐতি মজুমদার (১৮) নামে এক কলেজছাত্রী প্রেমের জেরে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৮টার দিকে নিজ ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে আত্মহত্যা করে।

মৃত ঐতি মজুমদার উপজেলার ঘুড়কা ইউনিয়নের দক্ষিন দাসপাড়া গ্রামের শ্রী সুবল তালুকদারের মেয়ে।

এ বিষয়ে সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।