কুষ্টিয়ার মিরপুরস্থ বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) অভিযান চালিয়ে বাইসাইকেলের সিটের নিচে লোহার পাইপের ভেতর কাপড়ে মোড়ানা অবস্থায় এক কেজি ৩৯৮ গ্রাম স্বর্ণ (১১৯ দশমিক ৮৫৫ ভরি) ১২টি স্বর্ণের বার উদ্ধার করেছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) রাত ৯টার সময় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আরিফুল হক এ তথ্য নিশ্চিত করেন।

আটক করা ১২টি স্বর্ণের বারের আনুমানিক মূল্য প্রায় এক কোটি ১৯ লাখ ৮৩ হাজার ৫১৪ টাকা।

বর্ডার গার্ড বাংলাদেশ (৪৭ বিজিবি) কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: আরিফুল হক জানান, কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর সীমান্ত দিয়ে বাংলাদশ হতে ভারতে স্বর্ণ চোরাচালান হচ্ছে মর্মে গোপন সংবাদ আসে। এর ভিত্তিত্বে কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭বিজিবি) উপ-অধিনায়ক মেজর মো: রকিবুল ইসলামের পরিকল্পনায় ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে রামকষ্ণপুর বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার মো: ফরিদুল ইসলামের নেতৃত্বে সীমন্ত পিলার ১৫৭ হতে আনুমানিক এক হাজার ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নীচপাড়া মাঠের এক পার্শ্বে এ্যাম্বুশ করে। এ সময় একজন ব্যক্তি বাইসাইকেলযোগে নীচপাড়া মাঠ দিয়ে সীমান্তের দিকে যেতে দেখলে বিজিবি সশস্ত্র টহল দল তাকে চ্যালঞ্জ করে।

তিনি আরো জানান, বিজিবি সশস্ত্র টহল দলকে দেখে ওই ব্যক্তি সাইকেল ফেলে দ্রুত দৌঁড়ে পালিয়ে যায়। তৎক্ষণিক বিজিবি সদস্যরা উপস্থিত জনসাধারণের সম্মুখে বাইসাইকেলটি আটক ও তল্লাশি করে। এ সময় দেখতে পায় বাইসাইকেলের সিটের নিচে লোহার পাইপের ভেতরে কাপড়ে মোড়ানো অবস্থায় এক দশমিক ৩৯৮ কজি স্বর্ণ (১১৯ দশমিক ৮৫৫ ভরি, ১২টি বার, দ্বিখণ্ডিত মাট ২৪ টুকরা) রয়েছে।

পরবর্তীতে নীতিমালা অনুযায়ী কুষ্টিয়ার দৌলতপুর থানায় সাধারণ ডায়েরি করার কার্যক্রম এবং আটক করা স্বর্ণ কুষ্টিয়া জেলা ট্রেজারিতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।