কুষ্টিয়ার মিরপুরে পানিতে ডুবে আফিয়া খাতুন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু আফিয়া কৃষ্ণপুর গ্রামের আরিজুল ইসলামের মেয়ে।
আফিয়ার চাচা সেরেগুল ইসলাম বলেন, ‘শনিবার সকাল ১০টার দিকে আমরা আমাদের এক ভাইকে দাফন করার জন্য স্থানীয় কবরস্থানে যাই। পরে বাড়ি ফিরে ভাতিজি আফিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বিকেল সাড়ে ৩টার দিকে বাড়ির পাশের ঈদবার নামে এক ব্যক্তির পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।



