সিরাজগঞ্জের রায়গঞ্জে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানবীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ জুলাই) দুপুরের দিকে উপজেলার ঘুড়কা ইউনিয়ন পরিষদ চত্বরে অ্যাগ্রোবেইজড সোসিও ইকোনোমিকাল ডেভেলপমেন্ট সার্ভিসেসের (অ্যাসেডস) আয়োজনে ধানবীজ বিতরণ করা হয়।

বাংলাদেশ কৃষক লীগের সহ-সভাপতি ও রায়গঞ্জ-তাড়াশ আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী সাকাওয়াত হোসেন সুইট ছয় শতাধিক প্রান্তিক কৃষকের মাঝে এসব বীজ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিস্কৃতি দাস, ঘুড়কা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জুয়েল রানা, নুরনবী সরকার, মেম্বার শহিদুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার, নলকা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি শহিদুল ইসলাম, নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ডা. আশরাফুল ইসলাম, নলকা ইউনিয়নের মেম্বার নুরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক নেতা ও কৃষকরা উপস্থিত ছিলেন।