চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় সরফভাটা ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মোজাহেরুল ইসলাম তালুকদার (৪৫) আহত হয়েছেন। গত বুধবার রাত ১০টায় সরফভাটা ছনাগাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার সরফভাটা ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ছনাগাজী পাড়ার দোকানে বসে যুবলীগ নেতা মোজাহেরুল ইসলাম টিভি দেখছিলেন। আকম্মিকভাবে দেশীয় অস্ত্র দা, ছুরি, রড ও লাঠিসোঁটা নিয়ে ৮-১০ জন মুখোশ পরিহিত সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।