জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত মমতাজ আলীর ছেলে আব্দুল মালেক ও আব্দুল খালেক তফসিল বর্ণিত সম্পত্তি পৈতৃক সূত্রে প্রাপ্ত হয়ে ভোগদখল করে আসছেন। বিষয়টি নিয়ে প্রতিপক্ষ বাঐখোলা গ্রামের ছানোয়ার হোসেন ও তার ছেলে ফয়সাল আপত্তি করলে একাধিকবার গ্রাম্য সালিসে বসে বিষয়টি মীমাংসা হয়। বিষয়টি নিয়ে রায়গঞ্জ উপজেলা ভূমি সহকারী কর্মকর্তা তানজিল পারভেজের নিকট নামজারি কেস বাতিলের আবেদনও করা হয়। সেটার প্রতিবেদন পাওয়ার আগেই উপজেলার বাঐখোলা গ্রামের মামলাবাজ ছানোয়ার হোসেন ও তার ছেলে ফয়সাল খান রায়গঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী আব্দুল মালেক ও খালেক জানান, এ বিষয় নিয়ে একাধিকবার গ্রাম্য সালিসে মীমাংসা করা হয়েছে কিন্তু প্রতিপক্ষ সে সিদ্ধান্ত না মেনে রায়গঞ্জ থানায় জোর করে জায়গা দখলের চেষ্টার অভিযোগে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি এলাকায় মামলাবাজ হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে একাধিক মামলা তিনি পরিচালানা করছেন।
অভিযুক্ত সানোয়ার হোসেন খানের নিকট জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের বলেন, আপনারা যা করতে পারেন করেন। এতে আমার সমস্যা নেই।
চান্দাইকোনা ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান খান বলেন, আমি সালিসিয়ান বৈঠকের মাধ্যমে সোলোনামা করে দিয়েছি। এরপর তারা কী করেছে আমার জানা নেই।
এ বিষয়ে রায়গঞ্জ উপজেলার ভূমি সহকারী তামজিল পারভেজের নিকট জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে এখনো কোনো ব্যবস্থা করা হয়নি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
মামলাটির তদন্ত কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত সাপেক্ষে দুই পক্ষের সাথে বসে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধে মামলা দিয়ে নিরীহদের হয়রানি
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জে মিথ্যা মামলা দিয়ে নিরীহ লোকদের হয়রানি করার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের বাঐখোলা গ্রামের মৃত...



