সিরাজগঞ্জের রায়গঞ্জে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে মারপিট ও প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় থানায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে আটঘরিয়া গ্রামের মুক্তিযোদ্ধা গাজী আব্দুল হাই (৭০) নিজ বাড়ির আঙ্গিনায় কিছু সবজি ও ফলের চারা রোপণ করেন। প্রতিবেশী আসামি বজলু শেখ (৫৫) তার গরু দিয়ে ওই সবজি ক্ষেতের সবজি ও ফলের চারা ক্ষতিগ্রস্ত করলে গাজী আব্দুল হাই এর প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে বজলু গং মুক্তিযোদ্ধা ও তার পরিবারের সদস্যের ওপর দেশী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়।
হামলার এক পর্যায়ে কাঠের বাটাম দিয়ে মুক্তিযোদ্ধাকে পিটিয়ে ও শ্বাস রোধ করে মাটিতে ফেলে দেয়। এ সময় বজলু শেখ ওই মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদেরকে মেরে লাশ গুম করার ও বাড়িঘর পুড়িয়ে দেয়ারও হুমকি দেয়। ওসি আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, এ ব্যাপারে তদন্ত পূর্বক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রায়গঞ্জে মুক্তিযোদ্ধাকে মারধর, থানায় মামলা
সিরাজগঞ্জের রায়গঞ্জে যোদ্ধাহত মুক্তিযোদ্ধাকে মারপিট ও প্রাণনাশের হুমকি দেয়ার ঘটনায় থানায় পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকালে...



