দিনাজপুরের চিরিরবন্দর দশমাইল-সৈয়দপুর মহাসড়কে ট্রাকের চাকায় পৃষ্ট হয় মিন্টু (২৭) নামে এক মোটরসাইকেল-চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন।

শুক্রবার (২১ জুলাই) দুপুর পৌনে ২টায় উপজেলার ফতেজংপুর ইউনিয়নের ইপিজেড ট্রিলিয়ন গোল্ড লিমিটেডের সন্নিকটে মেসার্স মা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মিন্টু উপজেলার আলোকডিহি ইউনিয়নের রাসডাঙ্গা গ্রামের চৌধুরীপাড়ার মো: বকুল মুন্সির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিন্টু মেসার্স মা ফিলিং স্টেশনে তার ব্যবহৃত মোটরসাইকেলে তেল নিয়ে মহাসড়কে উঠতে ছিলেন। এ সময় বিপরীতদিক থেকে আসা সৈয়দপুরগামী একটি অজ্ঞাতনামা ট্রাকের সামনের রডের সাথে লেগে যায় এবং উপরে ভেসে ওঠে। কিছু সময় পরে মিন্টু ট্রাকের পেছনের চাকার নিচে পড়লে পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুববরণ করেন। ঘাতক ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে যায়।

দশমাইল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।