কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতায়িত মোটরে হাত লেগে এক সাবেক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২১ জুলাই) সকাল ১০টার দিকে বাড়ির পানির মোটরের কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।

ওই ব্যক্তির অনিমেশ দাশ (৫৫)। তিনি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার।

জানা যায়, ওই অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অনিমেশ দাশ চকরিয়া উপজেলার ফাঁশিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া হিন্দু পাড়ার পেয়ারি মোহন দাশের মহাজনের ছেলে ও ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য ছিলেন।

ফাঁশিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।