সরকারি সম্পত্তি প্রতারণামূলক বিক্রির দায়ে ঈশ্বরদী সাবরেজিস্ট্রির সাবেক সাব রেজিস্ট্রার আব্দুল হান্নান, ঈশ্বরদীর দরিনারিচার অধিবাসী দুর্গা দাসের ছেলে রঞ্জু দাস ও সাবেক দলিল লেখক আবুল কালাম আজাদকে আসামি করে মামলা করেছে দুদক। দুদক সমন্বিত পাবনা অফিসের উপসহকারী পরিচালক মনোয়ার হোসেন বাদি হয়ে এ মামলা করেন।
জানা গেছে, ১৯৬১ সালের দরিনারিচা গ্রামের ধনপ্রতিরাম ক্রয় সূত্রে ঈশ^রদী দরিনারিচা মৌজার এসএ খতিয়ার নং ১ ও দাগ নং ৩-এ ২ শতাংশ এবং খতিয়ান নং ৬১ ও দাগ নং ৩/৮৩-এ ১ শতাংশ জমির মালিক হন। এ জমি আরএস জরিপে রেকর্ড না হয়ে ১ নং খাসখতিয়ানভুক্ত হয়। ধনপ্রতিরামের মৃত্যুর পর মেয়ের ছেলে রঞ্জু দাস ৩ শতাংশ জমির মালিকানা দাবি করে সহকারী জজ আদালতে মামলা করেন। মামলা বিচারাধীন থাকাবস্থায় রঞ্জু দাস ও দলিল লেখক আবুল কালাম আজাদ ভুয়া খাজনা খারিজ সৃজন করে ২০১৬ সালের ২৩ এপ্রিল ঈশ্বরদী সাবরেজিস্ট্রিতে তাসলিমা আক্তার মুন্নির নামে বিক্রয় দলিল রেজিস্ট্রি করা হয়। সরকারি সম্পত্তি ব্যক্তির নামে রেজিস্ট্রি করে আত্মসাতের চেষ্টার দায়ে দণ্ডবিধির ৪০৯/৪২০/৪৬৭/৪৬৮/৪৭১/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় দুদক এ মামলা দায়ের করে।
পাবনায় সরকারি সম্পত্তি বিক্রি
সাবরেজিস্ট্রারসহ ৩ জনের নামে দুদকের মামলা
সরকারি সম্পত্তি প্রতারণামূলক বিক্রির দায়ে ঈশ্বরদী সাবরেজিস্ট্রির সাবেক সাব রেজিস্ট্রার আব্দুল হান্নান, ঈশ্বরদীর দরিনারিচার অধিবাসী দুর্গা দাসের ছেলে রঞ্জু দাস ও সাবেক দলিল লেখক আবুল...



