কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুতায়িত মোটরে হাত লেগে অনিমেশ দাশ (৫৫) নামে এক ইউপি সদস্যের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার। শুক্রবার সকাল ১০টার দিকে বাড়ির পানির মোটরের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন অনিমেশ। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অনিমেশ ফাঁশিয়াখালী ইউনিয়নের ঘুনিয়া হিন্দু পাড়ার পেয়ারি মোহন দাশ মহাজনের ছেলে।



