বগুড়ার শাজাহানপুরে বাস উল্টে খাদে পড়ে দুই নারী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন।
শনিবার (২২ জুলাই) উপজেলার নাটোর-বগুড়া মহাসড়কের রুপিহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বরিশালের রোকসানা পারভীন (৩০) ও লালমনিরহাটের জেলমা বেগম (৫০)।
স্থানীয়রা জানায়, সকাল ৬টার দিকে বরিশাল থেকে রংপুরগামী একটি বাস শাজাহানপুরের রুপিহারে পৌঁছলে পেছন থেকে অপর একটি বাস ধাক্কা দিলে সেটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী নিহত হয় এবং আহত হয় অন্তত ১৬ জন। আহতদের উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরো এক নারীর মৃত্যু হয়।
বগুড়ার ছিলিমপুর (মেডিক্যাল) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) দুলাল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।



