বাগেরহাটের মোরেলগঞ্জে ঘরে ঢুকে আম্বিয়া বেগম (৪৫) নামের এক বিধবা নারীকে গলা কেটে হত্যা হত্যা করেছে দুর্বত্তরা। শনিবার বেলা ৭টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার দিবাগত রাতে তাকে হত্যা করা হয়।

নিহত আম্বিয়া বেগম উপজেলার বলইবুনিয়া ইউনিয়নের কিছমতজামুয়া গ্রামের সেকান্দার আলী খানের স্ত্রী।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শুক্রবার রাতে আম্বিয়া বেগমের ঘরে প্রবেশ করে দুর্বত্তরা তাকে গলা কেটে হত্যা করে। শনিবার সকালে স্বজনরা বিষয়টি বুঝতে পারে। পরে পুলিশে খবর দিলে দুপুর ১টার দিকে সিআইডি ক্রাইমসিন ইউনিটের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। তারা ঘরের খাটের ওপর থেকে গলাকাটা ও বিবস্ত্র অবস্থায় নিহত নারীর লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য লাশটি বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: আশিকুর রহমান, থানা পুলিশ ও বাগেরহাট পিবিআইয়ের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আম্বিয়া বেগমের বোন মনোয়ারা বেগম বলেন, আম্বিয়া বেগম কয়েক বছর ধরে ঘরে একাকী থাকতেন। এর আগেও তার ঘরে কেউ ঢুকেছিল। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।

এ বিষয়ে থানার ওসি (তদন্ত) মো: শাহজাহান আহমেদ বলেন, গলাকাটা ও বিবস্ত্র অবস্থায় আম্বিয়া বেগমের লাশ উদ্ধার করা হয়েছে। আম্বিয়ার সন্দেহভাজন হত্যাকারীদের আটকের জন্য অভিযান শুরু হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।