লাকসাম পৌর শহরের প্রাণকেন্দ্র পাইলট হাইস্কুল মসজিদসংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
শুক্রবার বিকেল ৬টায় দিকে সালেহা ট্রেডার্সের পেছনের গোডাউন থেকে আগুনের সূত্রাপাত বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। দ্রুত আগুন পার্শ¦বর্তী দোকান ও গোডাউনগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। এ সময় আশপাশের দোকানপাট ও আবাসিক ভবনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে লাকসাম দৌলতগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে চৌদ্দগ্রাম ও কুমিল্লা থেকে ফায়ার সার্ভিসের আরো দু’টি ইউনিট যোগ দিয়ে রাত সাড়ে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ১০ কোটি টাকার অধিক ক্ষতির দাবি করেছেন। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত উল্লেখযোগ্য দোকানগুলো হলো সালেহা ট্রেডার্স ও গোডাউন, মিজান সাইকেল স্টোর ও গোডাউন, কবির সাইকেল স্টোর ও গোডাউন, নিউ কবির পুষ্পালালয়, আনোয়ারের চা দোকান, মেসার্স জনি স্পোটস ও মেসার্স রহিম স্পোটস।
অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী তাজুল ইসলাম, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান মহব্বত আলী ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্ত্রী তাজুল ইসলাম ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়ে সম্ভাব্য সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন।
লাকসামে আগুনে গোডাউনসহ ১৫ দোকান পুড়ে ছাই
লাকসাম পৌর শহরের প্রাণকেন্দ্র পাইলট হাইস্কুল মসজিদসংলগ্ন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে গোডাউনসহ ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে...



