চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় আশ্রয়ণ প্রকল্পের পানি সঙ্কট নিরসন হয়েছে। বেতাগীর আন্দরঘোনা আশ্রয়ণ পল্লীর প্রায় ২০ পরিবার দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির অভাবে চরম ভোগান্তি পোহাচ্ছিল। বেতাগি ইউপি চেয়ারম্যান শফিউল আলমের নেতৃত্বে এক লাখ টাকা ব্যয়ে একটি গভীর নলকূপ স্থাপন করা হয়েছে। আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা ইতোমধ্যেই সুপেয় পানি ব্যবহার শুরু করছে।
বেতাগি আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা জানান, এ পল্লীতে অসহায় ও ঘরহারা মানুষের আশ্রয় হলেও প্রায় ২০ পরিবার বিশুদ্ধ পানির সঙ্কটে দুর্ভোগ পোহাচ্ছিল। খাবার পানির জন্য দূর-দূরান্তে ছুটতে হতো।
বেতাগি ইউপি চেয়ারম্যান শফিউল আলম বলেন, যেখানেই খাবার পানির সমস্যা রয়েছে সেখানেই গভীর টিউবওয়েল স্থাপন করে সমস্যা সমাধান করা হয়েছে।



