নরসিংদীর শিবপুরে নিজের মেয়েকে (১৫) ধর্ষণের অভিযোগে খোকন মিয়াকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার ধানুয়া কাজীবাড়ি এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ভুক্তভোগীর মা নার্গিস বেগম নিজ স্বামী খোকন মিয়াকে আসামি করে শিবপুর মডেল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। অভিযুক্ত খোকন মিয়া শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের তেলিয়া গ্রামের মরহুম সিদ্দিক মিয়ার ছেলে।
মামলার অভিযোগে জানা যায়, খোকন তার দ্বিতীয় সংসারের ওই মেয়েকে এক মাস আগে ধর্ষণ করেন। পরে মাকে না বলার জন্য মেয়েকে বিভিন্নভাবে ভয়তীতি দেখান। গত ২০ জুলাই রাত ৯টার দিকে খাওয়া-দাওয়া শেষে খাটে ঘুমিয়ে ছিলেন ওই মেয়ে এবং খোকন ও নার্গিস মাটিতে বিছানা করে ঘুমান। কিন্তু লম্পট বাবা আগের মতো খাটে উঠে মেয়ের মুখ চেপে ধরে ধর্ষণের চেষ্টা করলে মেয়ের ডাক-চিৎকারে মায়ের ঘুম ভাঙে এবং খোকন পালিয়ে যান। পরে ভিকটিম তার মাকে আগের ধর্ষণের ঘটনাসহ বিস্তারিত জানান এবং মা থানায় অভিযোগ দিলে অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার জানান, মেয়ের মা অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত খোকন মিয়াকে আদালতে পাঠানো হয়েছে।



