কুমিল্লার দেবিদ্বারে পৌর নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থী আবু সাঈদের সমর্থকরা প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আজহারুল ইসলাম মজনুর বাড়িতে হামলা চালিয়ে নারী পুরুষদের আহত, লুটপাট ও ভাঙচুর করার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল ১০টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বারেরা বাসস্টেশনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী।
মানববন্ধনে উপস্থিত ছিলেন আব্দুর রশিদ মাষ্টার, তাহের মিয়া, নজরুল ইসলাম, মনিরুজ্জামান মনির, আবু হানিফ, এমদাদ হোসেন, বাচ্চু মিয়া, আবুল হোসেন প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, গত ১৭ জুলাই দেবিদ্বার পৌর নির্বাচনে ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আবু সাঈদ বিজয়ী হওয়ার পর সন্ধ্যায় বিজয় মিছিল নিয়ে তার কর্মী সমর্থকরা প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আজহারুল ইসলাম মজনুর বাড়িতে হামলা চালায়। এসময় হামলাকারীরা ব্যাপক ভাঙচুর, লুটপাট এবং নারীসহ প্রায় ১০ জনকে আহত করে। এ ঘটনায় কাউন্সিলর প্রার্থী আজহারুল ইসলাম মজনুর বাবা হাজী আবদুল মান্নান বাদি হয়ে ১৬ জনের বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় অভিযুক্ত আসামিদের আইনের আওতায় এনে বিচারের দাবি জানান মানববন্ধনকারীরা।
দেবিদ্বারে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
কুমিল্লার দেবিদ্বারে পৌর নির্বাচনে বিজয়ী কাউন্সিলর প্রার্থী আবু সাঈদের সমর্থকরা প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী আজহারুল ইসলাম মজনুর বাড়িতে হামলা চালিয়ে নারী পুরুষদের আহত, লুটপাট ও ভাঙচুর...



