চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পারিবারিক কলহের জেরে এক ছাত্রী আত্মহত্যা করেছে।
বুধবার (২৬ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে লিচুবাগান ফেরীঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম তন্নি ধর (১৭)। সে এবার এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
জানা যায়, উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের ফেরীঘাট মমতাজ বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় প্রবাসী সুভাষ ধরের পরিবার বাসা ভাড়া নিয়ে বসবাস করছেন। বুধবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে মনমালিন্য দেখা দিলে রাগে ক্ষোভে নিজ কক্ষে সিলিংয়ের ওড়না পেঁচিয়ে তন্নি ধর আত্মহত্যা করে।
খবর পেয়ে রাত ১০টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে। ছাত্রীটি কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি। রাঙ্গুনিয়া থানা পুলিশ তদন্ত চালিয়ে প্রকৃত রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।



