সিরাজগঞ্জের রায়গঞ্জে মা-বাবার সাথে অভিমান করে ফারজানা খাতুন (১৪) নামে এক কিশোরী আত্মহত্যার করেছে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ফারজান উপজেলার ধামাই নগর ইউনিয়নের বরাইল গ্রামের ফরিদ সরকারের মেয়ে।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন।

পরিবার সূত্রে জানা গেছে, বুধবার ছোট ভাই নাইমের সাথে ফোন নিয়ে তর্কবিতর্ক হওয়ায় মা ছেলে ও মেয়ে দুইজনকে একটু বকাবকী করেন। এতে রাতে না খেয়ে শুয়ে পড়ে ঘুমের ভান করে থাকে মেয়ে। পাশের রুমে মা মেয়েকে ঘুমিয়ে থাকা দেখে তার মা প্রকৃতির ডাকে বাথ রুমে গেলে সুযোগ বুঝে ফারজানা নিজের ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সাথে গলায় ফাঁস নেয়।

হঠাৎ শব্দ হলে মা-বাবা ছুটে এসে দেখে তাদের মেয়ে ঘরের আড়ার সাথে ঝুলছে। তাদের চিৎকার শুনে বাড়ির অন্য লোকজন এসে দেখে ফারজানা আর বেঁচে নেই।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেডিক্যাল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।