মহা সমাবেশের নামে নৈরাজ্যের প্রতিবাদে নারী বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করেছেন জামালপুর-শেরপুরের সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা। এ শান্তি সমাবেশ উপজেলা আওয়ামী লীগের কোনো নেতাও উপস্থিত ছিলেন না। এ করাণে মঞ্চ থেকে নামতে চাইলেন তিনি।

শুক্রবার (২৯ জুলাই) বিকেলে সরকারি ইসলামপুর কলেজ মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিলট বের করেন মহিলা এমপি। এ সময় রাগ থামিয়ে বক্তব্য রাখেন হোসনে আরা।

মিছিলটি শহরের প্রধান সড়ক হয়ে থানা মোড় (বটতলা চত্বরে) পৌলে স্থায়ী মঞ্চে উঠে মহিলা এমপি হোসনে আরা দেখতে পান শান্তি সমাবেশে তিনশতাধিক নারী ছাড়া কোনো লোক সমাগম নেই। তাই তিনি রাগে ক্ষোভে শান্তি সমাবেশের বক্তৃতা মঞ্চ থেকে উদ্যত্ব হন।

পরে তার নিজস্ব কিছু লোকের অনুরোধে সংক্ষিপ্ত আকারে বক্তৃতা করেন কেন্দ্রীয় কৃষক লীগের সহ-সভাপতি মহিলা এমপি হোসনে আরা। ওই মিছিল ও সমাবেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলালীগসহ আওয়ামী লীগের কোনো ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অবস্থিত ছিলেন না।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রাখেন হোসনে আরা এমপি বলেন, ঢাকায় মহা সমাবেশের নামে বিএনপি-জাময়াত নৈরাজ্যের সৃষ্টি করেছে। তারই প্রতিবাদে তার এই শান্তি সমাবেশ।

তিনি বলেন, শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সারা দেশে বিএনপি-জামায়াতের নৈরাজ্য, অগ্নি সংযোগ ও ষড়যন্ত্র করছে। তারই প্রতিবাদে নারীরাও আজ রাজপথে নেমে এসেছে। আওয়ামী লীগ সরকার উৎখাতে বিএনপি-জামায়াত ষড়যন্ত্র ষড়যন্ত্র ঘরের নারীরাও বোঝে ফেলেছে বলে মন্তব্য করেন এই নারী এমপি ।

দেশের উন্নয়নের স্বার্থে দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি ।

এছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-২ ইসলামপুর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশা করে এমপি বলেন, 'আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। দেশের মানুষ ভালো থাকে। বিএনপি-জামায়াত দেশের উন্নয়ন বোঝে না। তারা শুধু জ্বালাও-পোড়াও বুঝে। বিএনপি-জামায়াত জোট সরকার দুর্নীতি করে দেশটাকে পঙ্গু বানিয়ে ছিল। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে তারেক জিয়া বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই বিএনপি-জামায়াতকে ভোট না দিয়ে নৌকায় ভোট দেয়ার আহ্বান জানান তিনি।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুর ইসলাম নুর, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক সুজন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহমুদুল হাসান মামুন, ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল সিনার প্রমুখ।