সাতক্ষীরার কলারোয়া সীমান্তে চার পিস স্বর্ণের বিস্কুটসহ আসলাম হোসেন (৫২) নামে এক ব্যক্তি পুলিশের হাতে আটক হয়েছে। সে উপজেলার সোনাবাড়ীয়া ইউনিয়নের দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত শামসুল হকের ছেলে। বুধবার কলারোয়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
কলারোয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, স্বর্ণের বিস্কুটগুলো ভারতে পাচারের সময় পুলিশ ওই ব্যক্তিকে আটক করে। এ ঘটনায় কলারোয়া থানায় একটি মামলা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।



