জামালপুরের দেওয়ানগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাঁচটি বসতঘর পুড়ে ছাই ও পাঁচটি মোটাতাজা করা গরু দগ্ধ হওয়া ছাড়াও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার দিবাগত রাতে এ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হলেন উপজেলার দপরপাড়া গ্রামের আমজাদ হোসেন, তার ছেলে শেখ ফরিদ ও শেখ আহম্মদ।
বাড়ির বাসিন্দা জালিলুর রহমান জাল্লু জানান, সোমবার দিবাগত রাত দুুই থেকে আড়াইটার দিকে গোয়ালঘর থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মশার কয়েল থেকে আগুন লাগতে পারে।
দেওয়ানগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার কামরুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্র তারা সেখানে যান। অতি সরু সড়কের কারণে ঘটনাস্থলের কাছে গিয়েও সেখানে পৌঁছতে পারেননি। তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
দেওয়ানগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতির মুখে পড়ে এসব কৃষক পরিবার ভেঙে পড়েছে।
দেওয়ানগঞ্জে ৫ ঘর পুড়ে ছাই
জামালপুরের দেওয়ানগঞ্জে এক ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাঁচটি বসতঘর পুড়ে ছাই ও পাঁচটি মোটাতাজা করা গরু দগ্ধ হওয়া ছাড়াও অন্যান্য মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার...



