কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদী থেকে অজ্ঞাত এক (৩৫) নারীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের পদ্মা নদীর পুরাতন বালুঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
তালবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ইলিয়াস রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এখনো অজ্ঞাত নারীর পরিচয় সনাক্ত করা যায়নি।
তালবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইলিয়াস রহমান জানান, মঙ্গলবার সন্ধ্যায় পদ্মা নদীর তালবাড়িয়া পুরাতন বালুঘাট এলাকায় অজ্ঞাত নারীর ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশের খবর দেয়। পরে তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে পুলিশ।
তিনি আরো জানান, লাশটি একেবারেই পচে গলে গেছে। ধারণা করা হচ্ছে বেশ কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে। বিষয়টি নৌ-পুলিশ খতিয়ে দেখছে।



