গ্রামীণ সাংস্কৃতির ঐতিহ্য ধরে রাখতে সিরাজগঞ্জের রায়গঞ্জে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) বিকেলে উপজেলার নলকা ইউনিয়নের চকসুজাপুর ও দিয়ার পাড়া গ্রামের যৌথ উদ্যোগে স্থানীয় একটি মাঠে এ খেলার আয়োজন করে।

এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার ১০৫টির অধিক ঘোড়া তিনটি বিভাগে অংশ নেয়।

ঐতিহ্যবাহী এ ঘোড়দৌড় উপভোগ করেন শিশু ও নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মাঠের দুই পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন।

পরে প্রতিযোগিতা অংশগ্রহণ করা প্রতিটি ঘোড়ার মালিকদেরকে সৌজন্যে ও প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

ওই অনুষ্ঠানে নলকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক কাউসার হোসেনের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের সঞ্চালনায়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েতুল আলম (আলম রেজা), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক, নলকা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জাব্বার সরকার, রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম হোসেন শোভন সরকারসহ বিভিন্ন আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।