কিশোরগঞ্জের কটিয়াদীতে ডোবার পানিতে ডুবে ওয়ালিদ আলম নামের দুই বছর বয়সী এক শিশু মারা গেছে।
শনিবার (৫ আগস্ট) সকালে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের পশ্চিম চাতল গ্রামে পানিতে ডুবে শিশু মৃত্যুর এই ঘটনা ঘটে।
পানিতে ডুবে মারা যাওয়া শিশু ওয়ালিদ আলম পশ্চিম চাতল গ্রামের বদরুল আলমের ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার সকালে শিশু ওয়ালিদ বাড়ির পাশে খেলাধুলা করছিল। এ সময় সে একটি ডোবার পানিতে পড়ে যায়।
দীর্ঘক্ষণ শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ডোবার পানিতে শিশুটির লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন লাশ উদ্ধার করে।



