কিশোরগঞ্জের কটিয়াদী পৌরসভার কামারকোণা এলাকায় আগুন লেগে চারটি ঘর পুড়ে গেছে। শুক্রবার (৪ আগস্ট) রাত ৮টার দিকে আগুন লাগে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে কামারকোণা গ্রামের সুরুজ মিয়া, বকুল মিয়া, শেকুল মিয়া ও রাজু মিয়ার একটি করে মোট চারটি ঘর পুড়ে গেছে। এর মধ্যে দু’টি টিনের ঘর ও বাকি দু’টি আধাপাকা। চারটি পরিবারই একেবারে গরিব নিরীহ কেটে খাওয়া মানুষ। তাদের ঘর মেরামত করার সামর্থ নেই।

আগুনে পুড়ে চারটি পরিবারের আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমান নগদ টাকাসহ প্রায় ১৫ লাখ টাকা।

আগুন লাগার খবর পেয়ে কটিয়াদী ফায়ার সার্ভিসের একটি ইউনিট রাত পৌনে ৯টার দিকে ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কটিয়াদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আতিকুল আলম জানান, বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।