বাগেরহাটের মোরেলগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদককারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা ১১টার দিকে তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন পূর্ব সরালিয়া গ্রামের সুমন শেখ (২১), আবুল পাহলান (২৪) ও কুঠিবাড়ি এলাকার রফিকুল গাজী(৫২)। এদের নিকট থেকে ৪০ পিচ ইয়াবা ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সাইদুর রহমান বলেন, মাদকবিরোধী অভিযান চলছে। অভিযানে তিন মাদককারবরি গ্রেফতার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।