ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক মাদরাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের কামটকালী নূরুল উলুম কওমী মাদরাসায় এ ঘটনা ঘটে। আরিফুল ইসলাম (১৫) নামের ছাত্রটি এ মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। সে পার্শ্ববর্তী ত্রিশাল উপজেলার বিষন্নপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। শনিবার ভোরে মাদরাসা ভবনের ছাদে তার ঝুলন্ত লাশ দেখে নান্দাইল মডেল থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
সহপাঠীদের সাথে কথা বললে তারা জানায়, আরিফুলের সাথে কারো কোনো ঝগড়া বা কোনো রকম মনমালিন্য ছিলো না। কিন্তু ঠিক কী কারণে সে আত্মহনন করলো তা কেউ বুঝতে পারছে না।
লাশ উদ্ধার করতে যাওয়া এসআই কাদের জানান, মাদরাসার শিক্ষকরা জানিয়েছেন শুক্রবার রাত ১১টার দিকে খাওয়া-দাওয়া শেষে সবার সাথে আরিফুলও ঘুমিয়ে যায়। তবে রাত কয়টার দিকে এ ঘটনা ঘটেছে তা তারা বলতে পারছেন না।
নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, ময়নাতদন্তের জন্য লাশ কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে ঘটনার রহস্য জানা যাবে।
নান্দাইলে মাদরাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় এক মাদরাসাছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। নান্দাইল উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের কামটকালী নূরুল উলুম কওমী মাদরাসায় এ ঘটনা ঘটে।...



